Below is the text of the page https://www.voabangla.com/api/zkrgpemugm stored 2016-03-16 by archive.org.ua. The original page over time could change. View as original html

http://www.voabangla.com/archive/news-bangladesh/latest/2924/2929.html বাংলাদেশের খবরে আপনারা সে দেশের রাজনৈতিক, সাংস্কৃতিক, সামাজিক ও যুব সংবাদ সহ বিভিন্ন খবর পাবেন। http://www.voanews.com/img/voa/rssLogo_VOA.gif http://www.voabangla.com/archive/news-bangladesh/latest/2924/2929.html bn স্বত্বাধিকার ২০১০-ভয়েস অব আমেরিকা 60 Wed, 16 Mar 2016 15:28:56 +0600 Pangea CMS – VOA সরকারের দুই মন্ত্রীর বিরুদ্ধে আদালত অবমাননার দায়ে সুপ্রিম কোর্টের আপীল বিভাগ আগামী ২০শে মার্চ স্বশরীরে আদালতে হাজির হয়ে তাদের আদালত অবমাননাকর বক্তব্যের ব্যাখ্যা দিতে বলেছে। গত ৫ই মার্চ ঢাকায় এক অনুষ্ঠানে খাদ্য মন্ত্রী কামরুল ইসলাম ও মুক্তিযোদ্ধা বিষয়ক মন্ত্রী মজাম্মেল হক প্রধান বিচারপতি এস কে সিনহাকে উদ্দেশ্য করে আদালত অবমাননাকর বক্তব্য দেন। ৮ই মার্চ আপীল বিভাগ স্বপ্রনদিত হয়ে তাদের বিরুদ্ধে আদালত আবমাননার রুল জারী করেন এবং আজ মঙ্গলবার স্বশরীরে আদালতে হাজির হওয়ার নির্দেশ দেন। তবে দুই মন্ত্রী সোমবার তাদের আইনজীবীর মাধ্যমে লিখিত ভাবে রুলের জবাব দিয়ে নিঃশর্ত ক্ষমা প্রার্থনা করেন। খাদ্য মন্ত্রী বিদেশে থাকায় তিনি মঙ্গলবার আদালতে হাজির হতে পারেননি। তবে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আদালতে হাজিরা দিলে তাদের আইনজীবী সময়ে চেয়ে আবেদন করলে প্রধান বিচারপতির নেতৃত্বে আপিল বিভাগের ৯ সদস্যের পুর্নাঙ্গ বেঞ্চ তাদের ২০শে মার্চ আদালতে হাজির হওয়ার নির্দেশ দেন। ঢাকা থেকে জহুরুল আলম। http://www.voabangla.com/a/bd-minister-15mar16/3239014.html http://www.voabangla.com/a/bd-minister-15mar16/3239014.html Wed, 16 Mar 2016 02:19:00 +0600 বাংলাদেশ ঝিনাইদহ জেলার কালীগঞ্জ উপজেলায় হাফেজ আব্দুর রাজ্জাক নামক এক শিয়া ধর্মীয় প্রচারককে হত্যার দায় স্বীকার করেছে জঙ্গি গোষ্ঠী আইএস। অনলাইনে জঙ্গি গোষ্ঠীর তৎপরতা পর্যবেক্ষণকারী সংগঠন সাইট ইন্টিলিজেন্স গ্রুপ এই তথ্য দিয়েছে। পুলিশের তদন্তকারী কর্মকর্তা সাব-ইন্সপেক্টর নীরব হোসেন ভয়েস অব আমেরিকাকে বলেন, তাদের কাছে এমন কোন তথ্য নেই। এই ধর্মীয় প্রচারক খুন হন সোমবার রাত সাড়ে দশটার দিকে। পেশায় তিনি একজন হোমিও চিকিৎসক। দোকান বন্ধ করে বাড়ি ফেরার সময় পথে দুর্বৃত্তরা তার গতিরোধ করে। এরপর দুর্বৃত্তরা তাকে কোপাতে থাকে। স্থানীয়রা তাকে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ ব্যাপারে থানায় একটি মামলা হয়েছে। আইএস-এর বিবৃতিতে বলা হয়েছে, বাংলাদেশে খিলাফতের সৈন্যরা ধর্ম ত্যাগী আব্দুর রাজ্জাককে হত্যা করেছে। ঢাকা থেকে মতিউর রহমান চৌধুরীর রিপোর্ট। http://www.voabangla.com/a/bd-is-15mar16/3239009.html http://www.voabangla.com/a/bd-is-15mar16/3239009.html Wed, 16 Mar 2016 02:17:03 +0600 বাংলাদেশ সাইবার জালিয়াতির মাধ্যমে বাংলাদেশের কেন্দ্রীয় ব্যাংকের রিজার্ভের ৮ কোটি ১০ লাখ ডলার অর্থ চুরির ঘটনায় মঙ্গলবার ব্যাংকের গভর্নর ড. আতিউর রহমান পদত্যাগ করেছেন। সকালে প্রধানমন্ত্রীর কাছে তার কার্যালয়ে দেয়া ঐ পদত্যাগপত্র গ্রহণ করা হয়েছে। প্রধানমন্ত্রী ড. আতিউর রহমানের পদত্যাগকে সৎ সাহসী, বিরল পদক্ষেপ হিসেবে মন্তব্য করেছেন বলে তার প্রেস সচিব জানিয়েছেন। বেলা সাড়ে তিনটার দিকে ড. আতিউর রহমান তার গুলশানের বাসভবনে এক সংবাদ সম্মেলনে বলেন, তিনি স্বেচ্ছায় পদত্যাগ করেছেন। সাইবার জালিয়াতির মাধ্যমে এতো বড় একটি চুরির ঘটনা সম্পর্কে ড. আতিউর রহমান বলেন, তার ভাষায় প্রথমে আমরা কিছুই বুঝে উঠতে পারিনি। পরে আমরা অর্থ ফেরত আনার লক্ষ্যে চেষ্টা চালিয়ে যাই। এই ঘটনার মধ্যে দিয়ে উদ্বিগ্ন হওয়ার সাথে সাথে আমাদের অনেক কিছু শেখার আছে। অর্থমন্ত্রীকে বিষয়টি আগেই জানানো হয়নি বলে তিনি যে অভিযোগ করেছেন পদত্যাগপত্র দিতে যাবার আগে সে সম্পর্কে ড. আতিউর রহমান সাংবাদিকদের বলেন, তাহলে হ্যাকাররা আরও শক্তিশালী হয়ে উঠতে পারতো। এদিকে, ড. আতিউর রহমানের বিদায়ের পর পরই বাংলাদেশ ব্যাংকের দুজন ডেপুটি গভর্নরকে অব্যাহতি দেয়া হয়েছে বলে অর্থমন্ত্রী জানিয়েছেন। তিনি আরও জানান, সাবেক অর্থ সচিব ফজলে কবীর পরবর্তী গভর্নর হচ্ছেন। সামগ্রিক ঘটনা তদন্তে বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর ড. মোহাম্মদ ফরাশউদ্দিনকে প্রধান করে তিন সদস্যের এক তদন্ত কমিটি গঠন করেছে সরকার। ঢাকা থেকে আমীর খসরু। http://www.voabangla.com/a/bd-governor-15mar16/3238988.html http://www.voabangla.com/a/bd-governor-15mar16/3238988.html Wed, 16 Mar 2016 02:10:40 +0600 বাংলাদেশ ইডেনের মাঠে বাংলাদেশ মুখোমুখি হচ্ছে পাকিস্তানের। তামিম ফর্মে আছেন। সৌম্যকে চার-ছয়ের পাশাপাশি সিঙ্গেল রান নিতে জানতে হবে। মুস্তাফিজ দলে ফিরলে বাংলাদেশের আস্থা বাড়বে। পাকিস্তানের বোলিং শক্তিকে ভোঁতা করে দিতে পারলে বাংলাদেশের দিকেই পাল্লা ভারী। http://www.voabangla.com/a/cricket/3238721.html http://www.voabangla.com/a/cricket/3238721.html Tue, 15 Mar 2016 23:59:38 +0600 বাংলাদেশভারতসাক্ষাৎকারদক্ষিণ-এশিয়াখেলাধুলা বাংলাদেশের কেন্দ্রীয় ব্যাঙ্ক- বাংলাদেশ ব্যাঙ্কের গভর্ণর আতিউর রহমান পদত্যাগ করেছেন দায়স্বীকারের নৈতিক দায়িত্ব উপলব্ধি করে। নিউ ইয়র্কের কেন্দ্রীয় রিযার্ভ ব্যাঙ্কে বাংলাদেশের বৈদেশিক মুদ্রা মজুদের গচ্ছিত অর্থের আট কোটি ১০ লক্ষ ডলার সাইবার হ্যাকার আত্মস্যাত করার পরবর্তী পরিস্থিতিতে বিদেশ থেকে দেশে ফিরে এক সাংবাদিক সম্মেলনে আতিউর রহমান নৈতিকতার নিরিখে নেওয়া তাঁর এ সিদ্ধান্তের কথা ঘোষনা করেন। সাইবার হ্যাকার অর্থ আত্মস্যাতের ঐ ঘটনায় পরিস্থিতি আরো প্রকট হতে পারতো- কেননা, হ্যাকাররা মোট এক শ’ কোটি ডলার লোপাটের চেষ্টা করেছিলো বলে প্রকাশ।অর্থ যাদের নাম করে ওঠানো হয় , তারই একটি নামের বানান ভুল হওয়াতেই তাদের ঐ অপচেষ্টা ওখানেই আটকিয়ে যায়।আত্মস্যাত করা অর্থ প্রথমেই ট্রান্সফার হয়েছিলো ফিলিপাইনে- কিন্তু কার বা কাদের হাত ছিলো এর পেছেনে সেটা এখনো পরিস্কার নয়।নিউ ইয়র্কের কেন্দ্রীয় রিযার্ভ ব্যাঙ্ক বলছে সিস্টেমে কোনোরকম কারচুপির কোনো লক্ষন ধরা পড়েনি। http://www.voabangla.com/a/bangladesh-bank/3237328.html http://www.voabangla.com/a/bangladesh-bank/3237328.html Tue, 15 Mar 2016 20:30:06 +0600 বাংলাদেশ আইসিসি ওয়ার্ল্ড টি-টোয়েন্টি ২০১৬ এর আজকের ( মঙ্গলবার, ১৫ মার্চ ) ম্যাচটি অনুষ্ঠিত হবে ভারত ও নিউজিল্যান্ডের মধ্যে ভারতের নাগপুরে । http://www.voabangla.com/a/t20-14mar16/3236894.html http://www.voabangla.com/a/t20-14mar16/3236894.html Tue, 15 Mar 2016 06:44:54 +0600 বাংলাদেশভারতখেলাধুলা বাংলাদেশের নোয়াখালীর সোনাইমুড়ী এলাকায় গ্রামবাসীর সঙ্গে নিষিদ্ধ ঘোষিত জঙ্গী সংগঠন হিজবুত তওহীদ-এর কর্মী ও সমর্থকদের সোমবার দিনভর সংঘর্ষে হিজবুত তওহীদ-এর দুজন কর্মী নিহত এবং পুলিশসহ শতাধিকজন আহত হয়েছেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে অতিরিক্ত পুলিশ ছাড়াও সীমান্তরক্ষী বাহিনী বিজিবি এবং র‌্যাব সদস্যদের মোতায়েন করা হয়েছে। সংঘর্ষ চলাকালে পুলিশ দফায় দফায় রাবার বুলেট ছুড়েছে, কাঁদানে গ্যাস নিক্ষেপ এবং ফাকা গুলিবর্ষণ করেছে। এ সময় বেশ কয়েকটি বসতবাড়িতে আগুন দেয়া হয়। স্থানীয় পুলিশ সুপারের সঙ্গে সন্ধ্যায় টেলিফোনে যোগাযোগ করা হলে তিনি পরিস্থিতি উত্তপ্ত বলে মন্তব্য করেন। স্থানীয়রা জানান, উগ্র কর্মকান্ডের জন্য বছর দুয়েক আগে হিজবুত তওহীদ সমর্থকদের এলাকা ছাড়া করে গ্রামবাসী। এই বছরের শুরুতে বেশ কিছু অপরিচিত মানুষজনসহ তারা আবার বসতি স্থাপন এবং মসজিদ নির্মাণের চেষ্টা চালায়। এতে বাধাকে কেন্দ্র করেই ‌ঐ সংঘর্ষের সূত্রপাত। এদিকে, র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন-র‌্যাব জানিয়েছে, নিষিদ্ধ ঘোষিত জঙ্গী সংগঠন জামায়াতুল মোজাহেদীন বাংলাদেশ বা জেএমবি’র ময়মনসিংহ জেলা প্রধানসহ ৫ জনকে বিপুল পরিমাণ গোলা-বারুদসহ গ্রেফতার করা হয়েছে। ঢাকার মাতুয়াইল থেকে তাদের আটক করা হয়। ঢাকা থেকে আমীর খসরু। http://www.voabangla.com/a/bd-terrorist-14mar16/3235303.html http://www.voabangla.com/a/bd-terrorist-14mar16/3235303.html Mon, 14 Mar 2016 23:25:49 +0600 বাংলাদেশ বাংলাদেশ সরকার শীঘ্রই ঢাকার আর্ন্তজাতিক বিমান বন্দরের নিরাপত্তার স্বার্থে প্রাথমিকভাবে ৬ মাসের জন্য বিদেশী নিরাপত্তা ঠিকাদার নিয়োগ দেবে। সোমবার ঢাকায় সাংবাদিকদের এ তথ্য জানিয়ে বেসামরিক বিমান চলাচল ও পর্যটন মন্ত্রী রাশেদ খান মেনন বলেন, তারা বিমানবন্দর কর্মীদের প্রশিক্ষণও দেবে। বিদেশী ঠিকাদার প্রতিষ্ঠান বাংলাদেশের কর্মীদের সঙ্গে একযোগে কাজ করবে এবং প্রয়োজনে তাদের ঠিকাদারির মেয়াদ বাড়ানো হতে পারে বলে জানান তিনি। বর্তমানে ঢাকায় অবস্থানরত বিমানবন্দরের নিরাপত্তা সম্পর্কিত ব্রিটিশ বিশেষজ্ঞ দলের সঙ্গে বৈঠকের পর বিদেশি ঠিকাদার নিয়োগের সিদ্ধান্তের কথা জানান মন্ত্রী। বিশেষজ্ঞ দল বৈঠকে ৩১শে মার্চের মধ্যে ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করার সময়সীমা নির্ধারণ করে দিয়েছে বলে কূটনৈতিক সূত্রে জানা গেছে। অন্যথায় ব্রিটিশ সরকার আরও কঠোর ব্যবস্থা নেবে বলে জানিয়েছে বিশেষজ্ঞ দলটি। নিরাপত্তাহীনতার কারনে বাংলাদেশ থেকে যুক্তরাজ্যগামী সরাসরি কার্গো বিমান চলাচলের ওপর ইতিমধ্যেই ব্রিটিশ সরকার নিষেধাজ্ঞা আরোপ করেছে। ঢাকা থেকে জহুরুল আলম। http://www.voabangla.com/a/bd-airport-14mar16/3235286.html http://www.voabangla.com/a/bd-airport-14mar16/3235286.html Mon, 14 Mar 2016 23:17:03 +0600 বাংলাদেশ সাইবার জালিয়াতির মাধ্যমে বাংলাদেশ ব্যাংকের রিজার্ভের অর্থ চুরির ঘটনায় এই প্রথম মুখ খুললো অর্থ মন্ত্রণালয়। অর্থমন্ত্রী এ এম এ মুহিত জানিয়েছেন, সরকার এই ঘটনায় বাংলাদেশ ব্যাংকের বিরুদ্ধে ব্যবস্থা নিতে যাচ্ছে। তীব্র অসন্তুষ্ট অর্থমন্ত্রী সাংবাদিকদের বলেন, দুই মাস আগে ঘটনা ঘটলেও তাকে বাংলাদেশ ব্যাংক বিষয়টি অবহিত করেনি-যাকে তিনি ঔদ্ধত্যপূর্ণ আচরণ বলে উল্লেখ করেছেন। অর্থমন্ত্রী জানান, দুই একদিনের মধ্যেই সরকারের পক্ষ থেকে এ ব্যাপারে বিস্তারিত জনসম্মুখে প্রকাশ করা হবে। অর্থ মন্ত্রণালয়ের ব্যাংকিং বিভাগের সচিব আসলাম আলম জানিয়েছেন, ফিলিপাইন কতৃপক্ষ সংশ্লিষ্ট ব্যাংক একাউন্টগুলো ফ্রিজ করে দিয়েছে। আর ৬৮ হাজার ডলার ফেরত পাওয়া গেছে। ফিলিপাইনে যাওয়ার ৮ কোটি ১০ লাখ ডলার চুরির বাকি অর্থ ফেরত পেতে সময় লাগবে বলে জানান এই কর্মকর্তা।...ঢাকা থেকে আমীর খসরু http://www.voabangla.com/a/cyber-theft/3234027.html http://www.voabangla.com/a/cyber-theft/3234027.html Sun, 13 Mar 2016 23:40:56 +0600 বাংলাদেশ বাংলাদেশী ভ্রমণকারীদের ভিসা দেয়ার ব্যাপারে থাইল্যান্ড কড়াকড়ি আরোপ করার বিষয়টি নাকচ করে দিয়েছে ঢাকায় অবস্থিত সেদেশের দূতাবাস । দূতাবাসের চার্জ ডে' এফেয়ারস ফাঁসিত চুটাবুদ্ধি সাংবাদিকদের রোববার বলেন বাংলাদেশের গণমাধ্যমে এবিষয়ে সম্প্রতি যেসকল প্রতিবেদন ছাপা হয়েছে তা সম্পূর্ণ ধারনা ভিত্তিক । থাই দূতাবাসে ২০ থেকে ৩০ হাজার বাংলাদেশী পাসপোর্ট ভিসা পাওয়ার অপেক্ষায় বেশ কিছুদিন যাবত পড়ে আছে বলে যে প্রতিবেদন প্রকাশিত হয়েছে তাকে তিনি সত্য নয় বলে জানিয়েছেন। চার্জ ডে' এফেয়ারস বলেন থাইল্যান্ড সর্বদাই বাংলাদেশী ভ্রমণকারীদের স্বাগত জানিয়ে আসছে এবং তার ব্যত্যয় এখনও ঘটেনি । সঠিক কাগজপত্রসহ ভিসার আবেদন করেলে ২ থেকে ৩ দিনের মধ্যে ভিসা দেয়া হচ্ছে বলে তিনি দাবী করেন।সম্প্রতি সিঙ্গাপুরে ইসলামিক ষ্টেটের সাথে সম্পৃক্ততার অভিযোগে ২৬ জন বাংলাদেশীকে সেদেশ থেকে বহিষ্কারের পর থাইল্যান্ড, মালয়েশিয়া ও সিঙ্গাপুর বাংলাদেশী ভ্রমণকারীদের ওই তিন দেশে ভিসা প্রদানে কড়াকড়ি আরোপ করেছে বলে বাংলাদেশের গণমাধ্যমে কয়েকদফা খবর প্রকাশিত হয় ।জহুরুল আলমের রিপোর্ট: http://www.voabangla.com/a/thailand-visa/3234023.html http://www.voabangla.com/a/thailand-visa/3234023.html Sun, 13 Mar 2016 23:28:11 +0600 বাংলাদেশ উত্তর কোরিয়ার হুমকির মুখে যুক্তরাষ্ট্র ও দক্ষিন কোরিয়া শনিবার থেকে যৌথ সামরিক মহড়া শুরু করেছে I উত্তর কোরিয়া হুমকি দিয়েছে এই মহড়া যদি আক্রমনে রূপ নেয়, তবে এর পাল্টা জবাব দেয়া হবে I দক্ষিন কোরিয়ার প্রতিরক্ষা দফতর এই সামরিক মহড়াকে বৃহত্তম মহড়া বলে চিন্হিত করেছে, যাতে অংশ নিচ্ছে দক্ষিন কোরিয়ার ৩ লক্ষ এবং যুক্তরাষ্ট্রের প্রায় ১৭,০০০ সেনা সদস্য I http://www.voabangla.com/a/us-south-korea/3233717.html http://www.voabangla.com/a/us-south-korea/3233717.html Sun, 13 Mar 2016 07:47:41 +0600 বাংলাদেশদক্ষিণ-এশিয়াবিশ্ব বাংলাদেশ ব্যাংকের ১০ কোটি ডলারের ওপর চুরির ঘটনায় সরকারের লোকজন জড়িত বলে অভিযোগ করে দেশের অন্যতম রাজনৈতিক দল বিএনপি অর্থমন্ত্রী এ এম এ মুহিত এবং বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আতিয়ার রহমানের পদত্যাগ দাবি করেছে। ঢাকায় এক সংবাদ সম্মেলনে বাংলাদেশ ব্যাংকের অর্থ চুরির ঘটনায় বিএনপির প্রতিক্রিয়া জানিয়ে রুহুল কবির রিজভি এ দাবি জানান । http://www.voabangla.com/a/cyber-theft/3233265.html http://www.voabangla.com/a/cyber-theft/3233265.html Sat, 12 Mar 2016 23:43:57 +0600 বাংলাদেশ হবিগঞ্জে আরো চার শিশু নিখোঁজ এক মাসের মাথায় হবিগঞ্জে আরো ৪ শিশুর সন্ধান মিলছে না। গত ১২ই ফেব্রুয়ারি বাহুবল উপজেলার সুন্দ্রাটিকিগ্রামের ৪ শিশুকে অপহরণ করা হয়। ৫ দিন পর তাদের লাশ পাওয়া যায় স্থানীয় একটি খালের পাশে মাটি চাপা অবস্থায়। শুক্রবার নিখোঁজ হওয়া চার শিশু স্থানীয় এক মাদ্রাসার ছাত্র। হবিগঞ্জ সদর উপজেলার পূর্ব নোয়াগাঁও হাফিজিয়া মাদ্রাসা হোস্টেলে থাকতো তারা। পাঞ্জাবি বানাতে মাদ্রাসা থেকে বের হয়ে শায়েস্তাগঞ্জে গিয়েছিল। এরপর থেকে তাদের আর খোঁজ মিলছে না। শায়েস্তাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এহসানুল হক জানান, অনেক খোঁজাখুঁজির পরও তাদের কোন খবর পাওয়া যাচ্ছে না। সাম্প্রতিককালে বাংলাদেশে শিশু হত্যা, ধর্ষণ ও নির্যাতনের সংখ্যা বেড়েছে। শিশু অধিকার ফোরাম এক রিপোর্টে বলেছে, গত ৪ বছরে ১০৮৫ জন শিশুকে হত্যা করা হয়েছে। ধর্ষণ করা হয়েছে ১ হাজার শিশুকে। ঢাকা থেকে মতিউর রহমান চৌধুরীর রিপোর্ট: http://www.voabangla.com/a/bangladesh-children/3233255.html http://www.voabangla.com/a/bangladesh-children/3233255.html Sat, 12 Mar 2016 23:14:52 +0600 বাংলাদেশ বাংলাদেশ থেকে শ্রমিক নেয়ার সিদ্ধান্ত বাতিল করলো মালয়েশিয়া বাংলাদেশের ১৫ লাখ শ্রমিক সহ সব ধরণের বিদেশী শ্রমিক নিয়োগ বন্ধ করার সিদ্ধান্ত নিয়েছে মালয়েশিয়ার সরকার। দেশটির উপ-প্রধানমন্ত্রী আহমাদ জাহিদ হামিদি এ তথ্য জানিয়েছেন। শনিবার দেশটির মন্ত্রিসভার বৈঠকে এ সিদ্ধান্ত নেয়া হয়েছে বলে সংবাদ মাধ্যমকে জানান তিনি। এর ফলে বাংলাদেশ থেকে ১৫ লাখ শ্রমিক নেয়ার যে প্রাথমিক পরিকল্পনা ছিল, তাও আনুষ্ঠানিকভাবে বাতিল হয়েছে বলে জানিয়েছেন উপ-প্রধানমন্ত্রী। তবে গৃহকর্মী নিয়োগের বিষয়টি এ সিদ্ধান্তের আওতায় পড়বে না।তিনি বলেন, যেসব নিয়োগকর্তারা বিদেশী কর্মী নিয়োগ করতে চেয়েছিলেন, তাদের এখন আগে থেকে সেখানে বসবাসরত বিদেশী শ্রমিকদের নিয়োগ দেয়া উচিৎ। এমনকি যেসব শ্রমিকের ওয়ার্ক পারমিট মেয়াদোত্তীর্ণ হয়েছে, তাদেরও নিয়োগ দেয়া যাবে। ঢাকা থেকে মতিউর রহমান চৌধুরীর রিপোর্ট: http://www.voabangla.com/a/bd-malaysia-labor/3233249.html http://www.voabangla.com/a/bd-malaysia-labor/3233249.html Sat, 12 Mar 2016 23:05:00 +0600 বাংলাদেশ সাইবার চৌর্য্যবৃত্তিতে যুক্তরাষ্ট্রের ফেডারেল রিযার্ভে গচ্ছিত বাংলাদেশের যে আট কোটি দশ লক্ষ ডলার পরিমান অর্থ খোয়া গিয়েছে তা নিয়ে আমরা কথা বলি বিশ্ব ব্যাঙ্কের সাবেক অর্থনীতিবিদ ডক্টর হাসান ইমামের সঙ্গে। ভয়েস অফ এ্যামেরিকার ওয়াশিংটন স্টুডিও থেকে তাঁর সঙ্গে টেলিফোনে কথা বলেন সরকার কবীরুদ্দীন। http://www.voabangla.com/a/bangladesh-bank/3233236.html http://www.voabangla.com/a/bangladesh-bank/3233236.html Sat, 12 Mar 2016 22:37:54 +0600 বাংলাদেশসাক্ষাৎকার প্রয়াত প্রেসিডেন্ট রোনাল্ড রেগানের পত্নী, ন্যান্সি রেগানের প্রতি শুক্রবার কালিফোর্নিয়ার সীমি ভ্যালিতে রাজনৈতিক ব্যক্তিবর্গ, সাংবাদিক ও বিনোদন জগতের বহু ব্যক্তিত্ব শেষ শ্রদ্ধা জ্ঞাপন করেন I অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন ফার্স্ট লেডি মিশেল ওবামা, প্রাক্তন প্রেসিডেন্ট জর্জ ডব্লিউ বুশ ও তাঁর পত্নী লরা বুশ, প্রাক্তন প্রেসিডেন্ট জিমি কার্টার ও তাঁর পত্নী রোজালিন কার্টার, সাবেক পররাষ্ট্র মন্ত্রী হিলারি ক্লিন্টন, কালিফোর্নিয়ার প্রক্ত গভর্নর Arnold Schwarzenegger সহ হলিউড'র বহু তারকারা I http://www.voabangla.com/a/nancy-reagan/3232936.html http://www.voabangla.com/a/nancy-reagan/3232936.html Sat, 12 Mar 2016 08:03:35 +0600 বাংলাদেশদক্ষিণ-এশিয়াবিশ্ব ‘অধিকার মর্যাদায় নারী পুরুষ সমানে সমান’ প্রতিপাদ্যে ২০১৬ সালে সারাবিশ্বের মত বাংলাদেশেও ৮মার্চ পালিত হয়েছে আন্তর্জাতিক নারী দিবস । http://www.voabangla.com/a/drc-report-/3232465.html http://www.voabangla.com/a/drc-report-/3232465.html Sat, 12 Mar 2016 03:14:26 +0600 বাংলাদেশস্বাস্থ্য সাম্প্রতিক বছরগুলোতে ওয়াহাবি মতবাদ যাচাই-বাছাই করে দেখা গেছে, ইসলামিক স্টেট জঙ্গিদের মতো উগ্রবাদীরা, ইসলামের এই কট্টরবাদী ধারা অনুসরণ করছে। সৌদি আরবের রাজতন্ত্র এই ওয়াহাবি মতবাদকে তাদের নিজেদের দেশে শক্তভাবে প্রয়োগ করেছে। ওয়াহাবি মতবাদের সঙ্গে কথিত ইসলামিক স্টেটের তাত্বিক যোগসুত্র সম্পর্কে, নিউইয়র্কের বিশিষ্ট সংবাদ বিশ্লেষক সৈয়দ মোহাম্মাদ উল্লাহ‘র সঙ্গে কথা বলেছেন আনিস আহমেদ। কথিত ইসলামিক স্টেটের মতো উগ্রবাদী সংগঠনগুলো ইসলাম ধর্মের কট্টর ওয়াহাবি মতবাদই প্রতিষ্ঠিত করার চেষ্টা করছে- প্রচলিত এমন অভিযোগের বিষয়ে জানতে চাইলে সৈয়দ মোহাম্মদউল্লাহ বলেন, এই অভিযোগ সত্য। সৌদি আরব থেকে ওয়াহাবি মতবাদের জন্ম। সম্ভবত ১৭০০ সালে আব্দুল ওহাবের জন্ম সৌদি আরবের নেজদ অঞ্চলে। তারপর তার সঙ্গে সৌদি রাজতন্ত্রের যে প্রতিষ্ঠাতা সৌদ বিন আব্দুল আজিজের সঙ্গে সক্ষতা হলো ঐ শতাব্দির মাঝামাঝিতে। খাঁটি ইসলাম বলে তিনি যা বিশ্বাস করেন এবং এর বিপরিতে যারা, তাদের বিরুদ্ধে জিহাদের কথা বলে তিনি ওয়াহাবি মতবাদ শুরু করেন। সেটাই সে দেশে প্রতিষ্ঠিত হয়েছে। তিনি , সুফীবাদকে ইসলাম বিরোধী বলেছেন, শিয়াদেরকে মনে করতেন ইসলামের একটি বিকৃত মতবাদ। এর বিপরিতে মহানবী (স:) এর আমলের খাঁটি ইসলাম বলে তিনি যেটা বিশ্বাস করতে, সেটা অনুসরন করার কথা বলেন। যারা সেটা অনুসরন করবে না, তাদেরকে তওবাহ করে সঠিক পথে ফিরে আসার সুযোগ দেয়া হবে। আর না করলে, তাদের বিরুদ্ধে জিহাদ করতে হবে। সেখান থেকেই এই কঠোর মতবাদের শুরু এবং ক্রমাগত জঙ্গীবাদে রুপ নিয়েছে। বিস্তারিত জানতে নিচের অডিওতে ক্লিক করুন। http://www.voabangla.com/a/terrorist-11mar16/3232258.html http://www.voabangla.com/a/terrorist-11mar16/3232258.html Sat, 12 Mar 2016 00:57:46 +0600 বাংলাদেশভারতদক্ষিণ-এশিয়াযুক্তরাষ্ট্রবিশ্বমধ্যপ্রাচ্য বাংলাদেশের কেন্দ্রীয় ব্যাংকে রিজার্ভের ১০ কোটি যুক্তরাষ্ট্র ডলার সাইবার জালিয়াতির মাধ্যমে চুরির ঘটনা তদন্তে সহায়তার জন্য বাংলাদেশের পক্ষ থেকে যুক্তরাষ্ট্রের ফেডারেল ব্যুরো অব ইনভেস্টিগেশন বা এফবিআই-এর সহায়তা চাওয়া হয়েছে। প্রভাবশালী আন্তর্জাতিক সংবাদ মাধ্যমগুলো বলছে, এফবিআই এবং যুক্তরাষ্ট্রের বিচার বিভাগ অনানুষ্ঠানিকভাবে বাংলাদেশের কেন্দ্রীয় ব্যাংকের কর্তাব্যক্তিদের সঙ্গে যোগাযোগ করেছেন। ঢাকায় প্রাপ্ত খবরে জানা যায়, বাংলাদেশ ব্যাংকের অর্থ জালিয়াতির ঘটনা তদন্তের জন্য সিলিকন ভ্যালিভিত্তিক সংস্থা ফায়ার-আই নামে একটি প্রতিষ্ঠানকে নিয়োগ করেছে কেন্দ্রীয় ব্যাংক। প্রতিষ্ঠানটির সাইবার ফরেনসিস বিভাগ সাইবার হ্যাকিং তদন্তে বাংলাদেশের কেন্দ্রীয় ব্যাংককে সহায়তা করবে। এদিকে, বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর মোহাম্মদ ফরাশউদ্দিন ঢাকায় একটি প্রভাবশালী সংবাদপত্রে এক নিবন্ধে অভিমত ব্যক্ত করেছেন যে, ভেতরের যুক্ততা ও সম্পৃক্ততা ছাড়া হ্যাকিং সহজ নয়। বিশেষজ্ঞরা এই অর্থ চুরির ঘটনাকে স্মরণকালের ব্যাংক খাতের বড় সাইবার জালিয়াতি বলে উল্লেখ করেছেন। ঢাকা থেকে আমীর খসরু। http://www.voabangla.com/a/bd-bank-11mar16/3232081.html http://www.voabangla.com/a/bd-bank-11mar16/3232081.html Fri, 11 Mar 2016 23:16:45 +0600 বাংলাদেশযুক্তরাষ্ট্র মুসলিম ইস্যু নিয়ে ডোনাল্ড ট্রাম্প ও মার্কো রুবিওর মধ্যে বিতর্ক হয়ে গেলো। মাঝখানে উঠে এলো বংলাদেশ প্রসঙ্গ। এ দু’জনই মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান দলের মনোনয়ন প্রত্যাশী। ডোনাল্ড ট্রাম্প ইসলাম বিদ্বেষী মন্তব্য দিয়ে আলোচিত তামাম দুনিয়া জুড়ে। আর এই বিতর্কের এক পর্যায়ে মার্কো রুবিও বাংলাদেশের মুসলিমদের প্রসঙ্গ টেনে এনেছেন। ট্রাম্পের মন্তব্যে মুসলিম দেশগুলোতে কি ধরনের প্রভাব পড়তে পারে সে কথাও স্মরণ করিয়ে দেন। আর এই বিতর্কের শুরু সিএনএন-এ ট্রাম্পের দেয়া এক সাক্ষাতকারে। সেখানে ট্রাম্প মন্তব্য করেছিলেন, ইসলাম আমাদের ঘৃণা করে। রিপাবলিকান বিতর্কে ঐ মন্তব্যের প্রসঙ্গ টেনে ট্রাম্পকে প্রশ্ন করা হয়, তিনি কি ১৬০ কোটি মুসলিমের কথা বলছেন? ট্রাম্প এর জবাবে বলেন, 'আই মিন এ লট অব দেম' বা তাদের অনেকের কথাই আমি বোঝাতে চেয়েছি। শেষমেষ ট্রাম্প বলেন, তার করা ঐ মন্তব্যের পক্ষে তিনি অটল। সঞ্চালক তখন এই ইস্যুতে অপর মনোনয়ন প্রত্যাশী মার্কো রুবিওকে প্রশ্ন করেন। রুবিও বলেন, ডোনাল্ড ট্রাম্প যেসব কথা বলেন তাতে অনেক মানুষই আকর্ষণ খুঁজে পান। কিন্তু সমস্যা হলো প্রেসিডেন্টরা ইচ্ছা মতো যা খুশি তা বলতে পারেন না। কারণ এসব কথার পরিণতি সুদুঢ়প্রসারী। প্রতিক্রিয়া হয় এখানে এবং বিশ্বজুড়ে। এরপরই তিনি বাংলাদেশের উদাহরণ টানেন। তিনি বলেন, দু’দিন আগে দারুন এক দম্পতির সঙ্গে তার সাক্ষাত হয়। তারা বাংলাদেশে মিশনারি হিসেবে কাজ করেন। মিশনারিদের জন্য এটা কঠিন কর্মস্থল। এটা একটি মুসলিম দেশ। তাদের নিরাপত্তা অনেকখানি নির্ভর করে এখানকার বন্ধুভাবাপন্ন মুসলিমদের ওপর। যারা তাদের পাশে বসবাস করেন। তারা হয়তো ধর্মান্তরিত হন না। কিন্তু মিশনারিদের সুরক্ষিত রাখেন। নিশ্চিতভাবে তাদের ভালো-মন্দ খেয়াল রাখেন। রুবিও আরো বলেন, ঐ দম্পতি তাকে বলেছেন, আমেরিকা থেকে যখন খবর আসে বিশ্ব রাজনৈতিক ব্যক্তিত্বরা মন্তব্য করছেন যে, আমেরিকা মুসলিমদের পছন্দ করে না, তখন তাদের কর্মস্থল ক্রমেই প্রতিকূল হয়ে উঠে। কাজেই এটা সত্যিকারের প্রভাব। মুসলিমদের প্রসঙ্গে রুবিও আরো বলেন, মুসলিমরা সবাই উগ্রপন্থী নয়। উগ্রপন্থীরা ইসলাম ধর্মের জন্য সমস্যা। যারা উগ্রপন্থী নয় সেসব মুসলিমদের সঙ্গে যুক্তরাষ্ট্রের কাজ করতে হবে। ঢাকা থেকে মতিউর রহমান চৌধুরী। http://www.voabangla.com/a/us-bd-11mar16/3231942.html http://www.voabangla.com/a/us-bd-11mar16/3231942.html Fri, 11 Mar 2016 22:49:55 +0600 বাংলাদেশযুক্তরাষ্ট্র